এলোমেলো-৩



ধোঁয়াটে কবিতা খোঁজে সাঁঝবাতি খেলনার ঘর
লাস্ট ট্রেন ফিরে গেলে রাত বাড়ে ঝিঁঝিঁদের গানে
ঘুমানো গাছের নীচে শরীর পোড়াতে থাকে জ্বর
কতোটা পুড়লে বোঝা যায় বলো ভালবাসা মানে?

মন্তব্যসমূহ