পোস্টগুলি

Where all the flowers gone....

ছবি
আমার বয়সের আরো অনেক বাঙালির মতো প্রথমবার গানটা শুনেছিলাম অঞ্জন দত্তের গলায় | পরে পিট সিগারের নিজের গলায় শুনলাম অসংখ্যবার | প্রথমবার শোনার পরে আমার যে অনুভূতিটা হয়েছিল সেই ঘোরটা পরে হাজারবার শুনেও আমার কাটেনি | পিট সিগারের অসামান্য দক্ষতা, তাই সাধারণ কথা, সাধারণ সুর কেমন করে অসামান্য হয়ে ওঠে ....  সুর, তাল, লয়, ছন্দ, কথা সব হুবহু মিলে গেলেও গানটা গাওয়া বড় কঠিন | তাই এই অনুবাদ টা খুব খাজা হলেও আমার কিছু করার ছিল না | হয়তো আমি পিট সিগার নই বলে এই বাংলা গান টা কোনদিন আর গান হয়ে উঠবে না...... বাগানের সব ফুল কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো বাগানের সব ফুল কোথায় গেলো বহুদিন তো হলো বাগানের সব ফুল কোথায় গেলো কিশোরী মেয়েরা তুলে নিলো কবে যে ওরা বুঝবে বলো কবে বুঝবে এই বোকাগুলো সেই কিশোরীর দল কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো সেই কিশোরীর দল কোথায় গেলো বহুদিন তো হলো সেই কিশোরীর দল কোথায় গেলো ছেলেরা বিয়ে করে চলে গেলো কবে যে ওরা বুঝবে বলো কবে বুঝবে এই বোকাগুলো তরুণ ছেলেরা আজ কোথায় গেলো সময় তো পেরিয়ে গেলো তরুণ ছেলেরা আজ কোথায় ...

হয়তো কখনো ভেজে চোখের পাতা

ছবি
হ য়তো   ঠোঁটের নিচে আজও আলগোছে নীরব স্মৃতির ফোঁটা বুঝি চোখ মোছে গোধুলির নদীতীরে একলা বসেছি হয়তো তোমাকে ভেবে এখনো লিখেছি কোনো গান কবিতা বা শুধু সাদা পাতা হয়তো বলতে চাওয়া চেপে রাখা কথা তোমাকেই খুঁজে ফেরে আমার গীটার হয়তো বা সুর তোলে কান্না তোমার ...... হয়তো বা স্বরলিপি তোমাকে কাঁদায় এখনো মনকে দেখি সাদা পর্দায় নক্সী কাঁথার ভিড়ে ব্যস্ত জীবন কোলাজে হারিয়ে গেছি আমরা দুজন শহরে দেখেছি আমি গোধুলীর পাখি আলাদা শহরে আজ দুজনেই থাকি তবুও তোমার কাছে সুর বয়ে আনে হয়তো একলা বসে আছো কোনখানে ..... হয়তো বা ভালো আছো নিজের মতো আমিও সারিয়ে নেবো হৃদয়ের ক্ষত হয়তো জানালা খোলা স্বপ্নের ঘরে আমরা হারিয়ে গেছি বোধনের পরে নিরালায় আজ বসে দুজনেই ভাবি দুজনেই হারিয়েছি সে ঘরের চাবি সে ঘর এখন শুধু গুমোট ব্যথা জোছনায় ভিজে ওঠে দু ' চোখের পাতা...

গুঁড়ো গুঁড়ো কথা ...

ছবি
কিছুটা স্বপ্ন ছিল, কিছুটা পড়ে গেলো আলপথে কিছুটা  লেগে গেলো গাছের পাতায়, একাকীত্বে | ঘাসবনে আজও দুলে ওঠে সেইসব কথাদের  কান্না আর  টুকরো টুকরো দু:খ দিয়ে  সাজানো ছিল নীল আকাশ ...

Into the Wild

ছবি
"Into the Wild" সিনেমাটা যারা দেখেন নি, তাঁরা প্লিজ দেখে নিন| আশা করি ভালো লাগবে| আর গানগুলো তো বটেই| এডি ভেডার কে ধন্যবাদ এবং স্যালুট জানাই| Christopher McCandless  সমাজকে ছেড়ে বাসা বেঁধেছিলো আলাস্কার ঘন জঙ্গলে| সেই একাকীত্বকে নিজের গভীর থেকে অনুভব করেছিল সে| কিন্তু একদিন বুঝলো সেই একাকীত্বটুকুর বাইরেও একটা জিনিষ ছাড়া আনন্দ অসম্পূর্ণ থেকে যায়| সেটা হলো মানুষের সঙ্গ| তাই আবার ফিরে যেতে চাইলো ফেলে আসা সমাজে| কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পরলো মাত্র ২৩ বছরের ছেলেটি| মরে যাবার আগে তার নীল চোখদুটো চেয়ে আছে আকাশের দিকে, নীল মেঘের দিকে| চারিদিকে সবুজ জঙ্গল| আর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে অসামন্য গান   "We have a greed, with which we have agreed.... Society, I hope You are not lonely, Without Me." সব মিলিয়ে অসামান্য.... এখনো জানি না, কিছু লোভ একসাথে মিশে গেলো, সবার ইচ্ছেতে - দরকারের থেকে বেশি পেতে পেতে সময়ের আগে সবাই আত্মহারা| সমাজ, তুমি বড়োই পাগল, জানি, তুমি একা হবে না, আমায় ছাড়া ... পাওয়ার থেকে চাওয়া বেশি হলে ...
ছবি
fele asa mon kharap, tumi bhalo achho?

Tribute to Baudelaire....

ছবি
"pothik tumi kake sobtheke beshi bhalobaso?" Nischup pothik cheye thake polok-heen "baba-ma-bhai-bon?" "amar baba nei, ma nei, bhai nei, bon nei" "tomar bondhuder?" "emon ekta shobdo bolle jar ortho ami konodin khuje paini" "tomar desh?" "ami okkhangsho-draghimangsh er hiseb bujhina" "tobe kono premika?" "prithibir kichhu bishakto swarthoporotar sathe mishe thaka rong-tuli-canvas ami puriye diyechhi bohudin, nogno agun chhara kichhu nei aar" "sona-rupo bhalobaso? taka?" "ishwor-biswas er moto eder o grina kori, lobh kori, durbol muhurte khuje berai" "tobe ki tumi prokriti-premik?" "dhulo-dhoya-bish-aborjona r baire prokriti achhe ami mani na" "heyali korona, tumi tobe ki?" "ami manush... megh chaoya manush"

beporoya

ছবি
veja rasta, chhera poth, sob miliye abar ekta sondhye purono kichhu kobitar kotha mone poriye dilo. ami seisob kochi-kacha dukkhoguloke ghum paralam. ebar ja khushi korte pari...