পোস্টগুলি

ফ্রেন্ডশিপ ডে

ছবি
বন্ধুত্বের দিন  ভোরের ক্যান্টিন   আলোর ছলাকলা  অনেকটা পথ চলা  ইকিরমিকির হুসস তাকালেই দিলখুশ  হাফপ্যান্ট, রোলকল  খেলতে যাবি চল  প্যাস্টেল চারকোল  টিফিনবাক্স খোল  মনিমেলার মাঠ  রাস্তা চিনে হাঁট  আচারআলার ডাক  দু-পাঁচ টাকাই রাখ  ক্রিকেট খেলার গেরো  ছয় হাঁকালেই হেরো  বল পড়েছে ড্রেনে  তুই-ই দিবি এনে  এইবারে মারপিট  পাটকেল আর ইট  কাল বিকেলে তাই খেলতে আসিস ভাই  কাল থেকে হইচই কে সি নাগের বই  কান ধরে তুই দাঁড়া  হাজারটা ভ্যান্তারা  অমুক স্যারের ক্লাস  তোরাও সাথে যাস  তমুক মেয়ের চুল  সকলেই মশগুল  নিষিদ্ধ সব কাজ  করতে হবে আজ  ঢেউ জাগানো বই  আমরা তো পড়বই  বড় হবার দিন  একটু নিকোটিন  সবার কাঁধে হাত  দৌড়বে দিনরাত  সকালবিকেল ফোন  তোদের-ই গুঞ্জন  নতুন জানাশোনা  বসন্ত আলপনা  সান্ধ্য ...

মনের মতো ভুল ২

আর ভাল্লাগে না... অনেক হল! খুব দরকারি একটা কাগজে ভুলভাল কার্টুন আঁকতে ইচ্ছে করে, বস'কে খিস্তি মেরে ইমেল করতে ইচ্ছে করে, হার্ডডিস্ক থেকে জরুরি ফাইলগুলো কন্ট্রোল-ডিলিট মারতে ইচ্ছে করে, প্রেমিকাকে বলতে ইচ্ছে করে 'তোমার মতো কুৎসিত মহিলা আমি দুটো দেখিনি', ইচ্ছে করে মোক্ষম সময় ইন্টারনেটের তার'টা একটা কাঁচি দিয়ে কেটে দিতে... কিন্তু পারি আর কই? "আমি ভাল আছি, আপনি ভালো আছেন তো?"-টাইপ ভালো থাকাটাই অভ্যেস হয়ে গেছে। আমার এখন ভুল করতে ইচ্ছে করছে, একটা মনের মতো ভুল !!! অনেক হল খুঁতখুতেমি অনেক মেপে বাঁচা নিখুঁত সুরে গান গাওয়া আর সঠিক তালে নাচা অনেক দিলে হাততালি তাও অনেক খেলা বাকি কাজের দিনে কাজলাদিদি শোলক বলে নাকি ? তবুও আমি নিখুঁত কাজে নিখুঁত কথা বলা কোথাও কোনও ভুল হবে না ভীষণ মেপে চলা নিখুঁত হবার স্পষ্ট দাবী কষ্ট বিজয় মিছিল সত্যি বলছি নষ্ট কাজের অনেক গোঁজামিল তাই তো এখন সুযোগ খুঁজছি ফুটুক বুনো ফুল সময় হলেই করব একটা মনের মতো ভুল

তারাদের কথা

এসো  কিছু করি  -----------------------     (1) নাছোড়বান্দা স্বপ্নগুলোর হাত ধরে সে রাস্তা পেরোয়! এগোতে চায়? উঠোনজুড়ে অবিরগোলা দীর্ঘশ্বাস আর এদিক-ওদিক বেনোজলের সোঁদা বাতাস লড়াই করার গল্প শোনে, একলা বসে মাদুর বোনে | আকাশছোঁয়া ইচ্ছেডানা তার কথা তো আর বলে না! একটা থালায় সেদ্ধ আলু ,একমুঠো ভাত এইটুকু থাক ; হ্যারিকেনের টিমটিমে গান রাত জাগে, তবু "তেল কিনতেও পয়সা লাগে..." ছেঁদো চালে বৃষ্টি পড়ে ভিজিয়ে দেওয়া বালিশ-তোষক একলা ঘরে - এমনি করেই রোজনামচা এগিয়ে চলে, কান্নাগুলোই বেঁচে থাকার খবর বলে | বন্যা এসে ভাঙা বেড়া ভাসিয়ে নেবে, তবু লড়াইটাতো লড়তে হবে! ------------------------------ ------------------------------ ------------------- (2) মেঠোপথ, অন্ধকার, পাখিদের চোখ এখনো বন্ধ, সভ্যতা মানে কি খবরের কাগজ? এখানে স্থানীয় সংবাদ মানে বন্যা আর ভোট... কান্না এখানে সোঁদা দেওয়াল পেরোনোর রোজনামচা- তবুও কানাকানি হয় রোজ মাঝরাতে, কেরোসিনের আলোতে কারা যেন ছাপা অক্ষর থেকে রোদ্দুর খুঁজতে বেরোয় ; জানাজানি হয় "তারাদের কথা"|

তবা টেক সিং

ছবি

একুশে ফেব্রুয়ারী

সম্মিলিত বৃষ্টির আলোক মিছিলে  হাঁটছে একুশের প্রথম প্রভাতফেরী  আমরা কেউ ভিজছি আপাদমস্তক  কেউ শিল কুড়োচ্ছি আলগোছে কুঁচবরণ কন্যা তার মেঘবরণ চুল  ভুল করে কেন এদিক ঘুরে তাকায়? "কিস্যু হবে না কোনোদিন" লালাসিক্ত পানপরাগ রাজপথে লিটল ম্যাগাজিনের স্টলে ঘুরে ঘুরে চটি বই বেচে বেঁচে আছে কোনমতে সাহাবাগ উত্তাল হতে শেখে রক্ত গরম ছিল, সীমানা পেরোচ্ছে ফেসবুক থেকে বাসন্তী রঙ ঢেউ অবসর ঠিকানা হারালো ঠিক সময় অনসাইটে ঝলমলানো সুর দাওয়ায় বসে মুড়ী-চানাচুর খাবে স্টেশনে তখন গরম চায়ের ভাঁড় অনেক টাকা মাইনে পেল ছেলে প্রবাস থেকে চিঠি কড়া নাড়ে "মা, তুমি কেমন আছো?"

গল্প : ছেঁড়া ক্যাম্পাস

ছবি
 

বহুযুগের ওপার থেকে

ছবি
আমার লেখা একেবারে প্রথম কবিতাগুলোর মধ্যে একটা... যার জন্যে লিখেছিলাম সে চলে গেছে কিন্তু কবিতাটা রয়ে গেছে... আমার নিজের লেখা একটা খুব প্রিয় কবিতা... কবিতার সাথে মিশে থাকা অনুভূতিটা আজ একইরকম স্বপ্নের মত লাগে... খুব চেনা একটা অসহ্য ভালোলাগার অনুভূতি ...